|
ফাঁস হলো সামান্থার গোপন ট্যাটু
নতুন সময় ডেস্ক
|
![]() ফাঁস হলো সামান্থার গোপন ট্যাটু কোরীয় চলচ্চিত্র ‘মিস গ্র্যানি’র তেলেগু সংস্করণ নন্দিনী রেড্ডি পরিচালিত ‘ওহ বেবি’। ওই সিনেমার সাকসেস পার্টিতে সাদা পোশাক পরে উপস্থিত ছিলেন সামান্থা। ওই ইভেন্টের ফটোশুট থেকে সামান্থা কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দীর্ঘদিনের গোপন ট্যাটু। ![]() ফাঁস হলো সামান্থার গোপন ট্যাটু ওই ট্যাটুতে তার স্বামীর নাম লিখা ছিল। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সামান্থা আক্কিনেনি লিখেছেন, ‘সেরা জীবনটাই কাটাচ্ছি। এই ট্যাটুটি দীর্ঘদিন গোপন রাখার পর অবশেষে প্রদর্শন করলাম। আমার স্বামী, আমার পৃথিবী।’ দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনি বিয়ে করেন ২০১৭ সালে। তার স্বামীর নাম নাগা চৈতন্য। বিয়ের পর আজও তারা ভক্তদের দেখিয়ে চলেছেন নিখাদ রোমান্স। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
