ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
স্বামীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে স্ত্রীকে গণধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 10:19 AM

স্বামীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে স্ত্রীকে গণধর্ষণ

স্বামীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে স্ত্রীকে গণধর্ষণ

ভারতের উত্তর প্রদেশের মৈনপুরি জেলায় স্বামীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে মারধর করার পর স্ত্রীকে অপহরণ করে গণধর্ষণ করার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে অভিযোগ করতে গেলে উল্টা স্বামীকে হুমকি দেয় পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) মৈনপুরি জেলায় এই গণধর্ষণের ঘটনাটি ঘটে।






ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ৯১ নম্বর জাতীয় সড়ক দিয়ে স্বামীর বাইকে করে মৈনপুরি যাচ্ছিলেন ঐ নারী। তাদের পথ আটকায় একটি গাড়ি। সেখান থেকে তিনজন দুর্বৃত্ত নেমে এসে ওই নারীর স্বামীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে মারধর করে। তার পর ঐ নারীকে অপহরণ করে গাড়িতে তুলে নেয়। তারপর গাড়ির ভিতর দুই দুর্বৃত্তরা ঐ নারীকে গণধর্ষণ করে। গণধর্ষণের পর ঘটনাস্থল থেকে কিছুটা দূরে  মহিলাকে ফেলে চলে যায় দুর্বৃত্তরা।

পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে ঐ নারীর স্বামী বলেন, এ ঘটনায় পুলিশকে ফোন করে অভিযোগ জানান তিনি। কিন্তু অভিযোগ শুনে ঘটনাস্থলে এলেও অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। উল্টা তাকেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় পুলিশ। সে সময় পুলিশ তাকে নানাভাবে হেনস্থা করে।

ঘটনার এক দিন পর ঐ মহিলা থানায় যান। এবং তার ওপর হওয়া অত্যাচারের কথা পুলিশকে বলেন। পরে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয় পুলিশ। এর পরই সামনে আসে ঘটনাটি।

মৈনপুরি জেলার এসপি ওম প্রকাশ সিংহ বলেন, ধর্ষণের অভিযোগ করে পুলিশের হাতে হেনস্থার জন্য তিন জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। যদিও অভিযোগকারিণীর ধর্ষণের প্রমাণ মেডিক্যাল রিপোর্টে পাওয়া যায়নি। কিন্তু আমরা বিষয়টি তদন্ত করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status