ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ছাত্রীদের পর্ন দেখালেন শিক্ষক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 10:11 AM

ছাত্রীদের পর্ন দেখালেন শিক্ষক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী!

ছাত্রীদের পর্ন দেখালেন শিক্ষক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী!

টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রীদের পর্ন ভিডিও দেখানোর অভিযোগে এক প্রাইভেট শিক্ষককে পুলিশ আটক করেছে। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই প্রাইভেট শিক্ষকের নাম পারভেজ হাসান। তার বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের চামুটিয়া গ্রামে।




পুলিশ ও এলাকাবাসী জানায়, পারভেজ উপজেলা সদরের ইউনিয়ন পাড়া এলাকায় ভাড়া বাসা নিয়ে স্কুলছাত্রীদের প্রাইভেট পড়ান। প্রায় ১০ দিন আগে তিনি তার কাছে পড়তে আসা দুই ছাত্রীকে পর্ন ভিডিও দেখান। বিষয়টি ওই ছাত্রীরা তাদের অভিভাবকদের জানায়।

সোমবার সন্ধ্যার দিকে ছাত্রীর অভিভাবকেরা ওই শিক্ষককে কলেজ রোডে হাঁটতে দেখেন। তারা তার কাছে ছাত্রীদের পর্ন ভিডিও দেখানোর কারণ জানতে চান। কিন্তু তিনি সদুত্তর না দিতে পারায় ক্ষিপ্ত হন স্থানীয়রা। পরে তারা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে মির্জাপুর থানার এসআই মুরাদ বলেন, পারভেজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status