ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ফ্ল্যাট বিক্রি করেও চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন ক্রিকেটার রুবেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 10:07 AM

ফ্ল্যাট বিক্রি করেও চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন ক্রিকেটার রুবেল

ফ্ল্যাট বিক্রি করেও চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন ক্রিকেটার রুবেল

মস্তিস্কের টিউমারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। তার চিকিৎসায় এরই মধ্যে এক কোটি টাকা খরচ হয়ে গেছে।তিনি তো বটেই, তাঁর পুরো পরিবার ভেঙে পড়েছে। তাই এবার চিকিৎসা খরচ মেটাতে নিজের ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা এই বাঁহাতি স্পিনার।





সোমবার (জুলাই ০৮) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ফ্ল্যাট বিক্রির কথা জানান তিনি। চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আছেন রুবেল।

কেমোথেরাপির জন্য অর্থের প্রয়োজন রুবেলের। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, আমি এখনো কেমোথেরাপির জন্য যুদ্ধ করছি। এর চিকিৎসার পেছনে ইতোমধ্যে ১ কোটি টাকা খরচ করেছি। আমার আরও ৫০ লক্ষ টাকা প্রয়োজন ৬ ধাপে কেমোথেরাপির জন্য। তাই জরুরি ভিত্তিতে ১৫৫০ স্কয়ার ফিটের ফ্ল্যাটটি বিক্রি করা প্রয়োজন। কেউ কিনতে আগ্রহী হলে ইনবক্সে যোগাযোগ করুণ আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি এখনো বেঁচে আছি শুধুমাত্র আপনাদের দোয়ার কারণে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। ধন্যবাদ।

রুবেলের চিকিৎসার জন্য খরচ দেওয়ার আশ্বাস দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বোর্ড এখন তা দিতে চাচ্ছে না বলে রুবেলের ঘনিষ্ঠসুত্রে জানা গেছে। তিনি কয়েকবার বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও বোর্ড পাঁচ লক্ষ টাকার বেশি দিতে চাচ্ছে না বলে জানা যায়।

দেশের ধনী ফেডারেশনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ধারে কাছে নেই অনেক বোর্ড কিংবা ফেডারেশন। তাই পুরোপুরি না হোক অন্তত ৪০-৫০ ভাগ খরচ দেওয়া ক্রিকেট বোর্ডের কাছে কোন বিষয় নয়। তাই মানবিক দিক বিবেচনা করে হলেও ক্রিকেট বোর্ডের উচিৎ রুবেলের পাশে এসে দাঁড়ানো।

গত ১৪ মার্চ ব্রেইন টিউমারের অস্ত্রোপচারের জন্য সিঙ্গাপুরে যান অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status