|
প্রেম করায় নদীতে ফেলে মেয়েকে হত্যা করলো বাবা-মা
নতুন সময় প্রতিবেদক
|
|
প্রেম করায় নদীতে ফেলে মেয়েকে হত্যা করলো বাবা-মা ইতিমধ্যে ওই বাবা মাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার পশ্চিমবঙ্গের মালদার মাহেন্দ্রতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ওই অভিযুক্ত বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ওই মেয়ে নবম শ্রেণির ছাত্রী ছিলেন। অন্য এক গ্রামের একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার। সেটি কোনভাবেই মেনে নিতে পারছিল না তার বাবা মা। তাই একপর্যায়ে মেয়েকে মেরে ব্যাগে ভরে গঙ্গার নদীতে ফেলে দেয়। ইতিমধ্যে ওই মেয়ের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার তদন্ত করছে দেশটির পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
