ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শেষ হচ্ছে ওয়ালশ অধ্যায়!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 12:16 AM

শেষ হচ্ছে ওয়ালশ অধ্যায়!

শেষ হচ্ছে ওয়ালশ অধ্যায়!

ওয়েস্ট ইন্ডিজের সোনালী যুগের খেলোয়াড় ছিলেন ওয়ালশ। তার বোলিংয়ের সামনে নির্ভয়ে দাঁড়িয়ে থাকতে পারতো এমন ব্যাটসম্যান ছিলো না বললেই চলে। বিশালদেহী দীর্ঘাকার দানবাকৃতির একজন বল হাতে ছুটে আসছেন এর ছুরে দিচ্ছেন আগুনের গোলার মতো বল। সেই ভয়ঙ্কর বোলারকে বাংলাদেশ দল নিয়ে এসেছিলো চড়া বেতনে বোলিং কোচ হিসেবে মাশরাফি, মুস্তাফিজ, সাকিবদের জন্য। হিথ স্ট্রিকের অসাধারণ কোচিংয়ে বাংলাদেশ দলের বোলাররা হয়েছিলেন বিশ্বসেরা। কিন্তু হিথ স্ট্রিক চাকরি ছেড়ে দেয়ায় নিয়ে আসে অনেক আশা নিয়ে।






২০১৬ সালের আগস্টে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অতি গুরুত্বপূর্ণ এই বিভাগটিতে খুব একটা উন্নতি দেখাতে পারেননি কোর্টনি ওয়ালশ। ছন্নছাড়া লাইন লেংথ ও অতি হিসেবি হয়ে ওঠায় প্রায় প্রতিটি সিরিজ ও টুর্নামেন্টেই মাশরাফি, মোস্তাফিজদের বোলিং সমালোচিত হয়েছে। শিষ্যদের এই ধারাবাহিকতা বজায় ছিল চলতি বিশ্বকাপেও।

সঙ্গত কারণেই হয়তো এই ক্যারিবীয়ান কিংবদন্তি পেসারকে কোচের পদে রাখা সমীচিন মনে করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আগামী ২২ জুলাই বিসিবি সভায় তার বিদায়ের চূড়ান্ত ঘোষণা আসার কথা রয়েছে। তাছাড়া বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্তই। তবে সিদ্ধান্ত এলেও এ মাসেই তাকে বিদায় দেওয়া হচ্ছে না। চলতি মাসে শ্রীলঙ্কা সফর শেষে ওয়ালশকে বিদায় জানিয়ে দেওয়া হতে পারে।

কোর্টনির পাশাপাশি বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে হেড কোচ স্টিভ রোডস ও স্পিন কোচ সুনিল যোশিরও। বিসিবি সূত্রে জানা গেছে, স্টিভ অতি ভদ্র এবং কোনো সিদ্ধান্ত ভুল হলেও তার প্রতিবাদ তিনি করেন না। এই নিশ্চুপ আচরণই তার কাল হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া দলের পরিকল্পনায়ও তিনি খুব একটা সম্পৃক্ত থাকেন না।

ফলে চলতি মাসে টাইগারদের শ্রীলঙ্কা সফর শেষে হয়তো হেড কোচ ভূমিকায় তাকে আর দেখা যাবে না। স্পিন কোচ সুনিল যোশিও নাকি তার পদাঙ্ক অনুসরণ করছেন!আঙুল উঠেছে ফিজিও তিহান চন্দ্রমোহনের দিকেও। কথায় কাজে ভীষণ নির্লিপ্ত এই শ্রীলঙ্কান অস্ট্রেলিয়া প্রবাসীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত একরকম চূড়ান্তই।

তবে স্বপদে বহাল থাকছেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও ফিল্ডিং কোচ রায়ান কুক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status