|
৩৩০ কেজি ওজনের নুরুল হাসান মারা গেছেন
নতুন সময় ডেস্ক
|
|
৩৩০ কেজি ওজনের নুরুল হাসান মারা গেছেন তার মৃত্যুর খবর নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক মুয়াজ বলেছেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একটি সমস্যার কারণে মারা যান নুরুল হাসান। তবে নুরুল হাসানের পরিবার জানিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা নুরুল হাসানের ওজন ছিল ৩৩০ কেজি। গত জুন মাসে লাহোর থেকে ৪০০ কিলোমিটার দূরে সাদিকাবাদ গ্রাম থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার করা হয় নুরুল হাসানকে। ওজনের কারণে নুরুল এতোটাই স্থুলকায় ছিলেন যে, তাকে তার বাড়ির দরজা দিয়ে বের করা যায়নি। দেয়াল ভেঙে তাকে বের করা হয়। পরে চিকিৎসার ব্যয় বহন করার সক্ষমতা না থাকায় নুরুল হাসানের চিকিৎসার দায়িত্ব নেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া। তাকে পাঞ্জাব থেকে লাহোরের ওই হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। কয়েক দফা সার্জারির পর হঠাৎ শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন পাকিস্তানের সবচেয়ে ওজনের এই ব্যক্তি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
