ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ডাচ রানী ম্যাক্সিমা ঢাকা আসছেন আজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 9:55 AM

ডাচ রানী ম্যাক্সিমা ঢাকা আসছেন আজ

ডাচ রানী ম্যাক্সিমা ঢাকা আসছেন আজ

নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা চার দিনের সফরে ঢাকা আসছেন। আজ মঙ্গলবার বিকেলে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটেযোগে ঢাকা পৌছাবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন বলে জানা গেছে।





রানী ম্যাক্সিমা ২০০৯ সাল থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক স্পেশাল অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন। বাংলাদেশ সফরকালে তিনি দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনসহ অর্থনৈতিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বুধবার সকালে ম্যাক্সিমা নগরীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে ঢাকাস্থ জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শন এবং সেখানে বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি নরসিংদীর পলাশে জিন্দারি ইউনিয়ন পরিষদ ও টাঙ্গাইলে একটি বুটিক শপ পরিদর্শন করবেন। বুধবার সন্ধ্যা সাতটায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার ডাচ রানি বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন।

এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। বৃহস্পতিবার বিকেলে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শুক্রবার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status