ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অবশেষে নানা নাটকীয়তার পর শেষ স্টিভ রোডস অধ্যায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 12:14 AM

অবশেষে নানা নাটকীয়তার পর শেষ স্টিভ রোডস অধ্যায়

অবশেষে নানা নাটকীয়তার পর শেষ স্টিভ রোডস অধ্যায়

অবশেষে নানা নাটকীয়তার পর শেষ হল স্টিভ রোডস অধ্যায়। ৮ জুন ২০১৮ সালে বিসিবির সাথে চুক্তিবদ্ধ হওয়া এই সাবেক ইংলিশ ক্রিকেটার, বিশ্বকাপের ব্যর্থতার কারণে চাকরি খোয়ালো মেয়াদ শেষ হবার আগেই। বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন।





বিসিবির সাথে রোডসের চুক্তিটা ছিল ২০২০ টি টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। নিজের প্রথম পরীক্ষা হিসেবে ছিল ২০১৮ সালের জুলাইতে ক্যারিবীয় সফর। সেখানে টেস্ট সিরিজে বাজে পারফরমেন্সের পরেও টাইগাররা জিতে নিয়েছিল ওয়ানোডে এবং টি টুয়েন্টি সিরিজ।

রোডসের বিদায়ের পরে শ্রীলংকা সফরে টাইগারদের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। এছাড়া জোর গুঞ্জন টাইগারদের কোচ হিসেবে ফিরছেন সাবেক কোচ হাতুরেসিংহে। উল্লেখ্য এর আগে বাংলাদেশের কোচের দায়িত্ব থেকে নিজেই পদত্যাগ করেন এই লংকান কোচ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status