ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সেমিফাইনালের আগে ট্রলের শিকার আনুশকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 12:09 AM

সেমিফাইনালের আগে ট্রলের শিকার আনুশকা

সেমিফাইনালের আগে ট্রলের শিকার আনুশকা

২০১৫ সালের বিশ্বকাপে বয়ফ্রেন্ড বিরাট কোহলির খেলা দেখতে মাঠে গিয়েছিলেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। সেই ম্যাচ হেরে গিয়েছিল ভারত। অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হারার পর নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন আনুশকা।

সেদিন ভারতের পরাজয় ও বিরাট রান করতে না পারার জন্য আনুশকাকেই দায়ী করে ট্রল করেছিলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। ওই ম্যাচের আগেই ট্রল করে আনুশকাকে মাঠে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তবুও মাঠে ছিলেন আনুশকা, আর হেরে গিয়েছিল ভারত।





দুদিন পর ইংল্যান্ডের মাটিতে সেমিফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেই ম্যাচের আগেই আলোচনায় এবং ট্রলের শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি আনুশকা।

এই ঘটনার জন্ম শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে। সেখানে হাজির ছিলেন আনুশকা। তাকে দেখা যায় বিরাট কোহলির ব্যাটিং উপভোগ করছেন তিনি। হঠাৎ একটি চার মারেন কোহলি। ওই সময় এক বন্ধুকে আনুশকা জিজ্ঞাসা করেন যে কীভাবে চার রানের সিগনাল দেওয়া হয়।

এতেই ঘটল বড় বিপত্তি। অধিনায়কের স্ত্রী কেন চারের সিগন্যাল জানেন না এ জন্যই তাকে নিয়ে ট্রলে মেতেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। খেলার প্রতিটি বিষয় সম্পর্কে অধিনায়কের স্ত্রীকে যে জানতেই হবে এমতো কোন কথা নেই। তবে এ ব্যপারে ভক্তরা কিছুতেই মানতে পারছেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status