|
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা যে নারী
নতুন সময় ডেস্ক
|
|
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা যে নারী বিশ্বকাপে মার্তার মোট গোল ১৭টি, জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে তিনিই এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তালিকার তিন নম্বরে রয়েছেন আরেক ব্রাজিলিয়ান রোনালদো লিমা,তার গোলসংখ্যা ১৫ টি। ২০০৩ সালে প্রথমবার ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলতে নামেন মার্তা। সেবার তিন গোল করেন তিনি। ২০০৭ সালে নিজের দ্বিতীয় বিশ্বকাপে মার্তা করেন ৭ গোল। গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতলেও শেষ পর্যন্ত শিরোপা ছোঁয়া হয়নি তার। ফাইনালে জার্মানির কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের। ফাইনালে মার্তা পেনাল্টি মিস না করলে হয়ত ফলাফল অন্যরকম হতে পারত। ২০১১ বিশ্বকাপে মার্তা করেন চার গোল, ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। ২০১৫ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল করে নারী বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন মার্তা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুই গোল করলেন তিনি। সব মিলিয়ে পাঁচ বিশ্বকাপে তার গোল ১৭টি। মার্তা পেছনে ফেলেছেন ১৬ গোল করা জার্মান স্ট্রাইকার ক্লোসাকে। ২০০৩ থেকে ২০১৯, এর মাঝে খেলা পাঁচ বিশ্বকাপের প্রতিটিতেই গোল করেছেন মার্তা। পুরুষ কিংবা নারী, বিশ্বকাপের ইতিহাসে পাঁচ আসরে গোল করা দ্বিতীয় ফুটবলার হলেন তিনি। মার্তার গোলে আজ ইতালিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়েও তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ও হেড টু হেডে এগিয়ে আছে ইতালি ও অস্ট্রেলিয়া। তবে সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাবে ব্রাজিল। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেও এখনো বিশ্বকাপ ছোঁয়া হয়নি মার্তার। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে সেই আক্ষেপ পূর্ণ করতে পারবেন কি ব্রাজিলের সর্বকালের সেরা এই নারী ফুটবলার? |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
