ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
একের ভেতর দুই সাকিব: অস্ট্রেলীয় কিংবদন্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 4:15 PM

একের ভেতর দুই সাকিব: অস্ট্রেলীয় কিংবদন্তি

একের ভেতর দুই সাকিব: অস্ট্রেলীয় কিংবদন্তি

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত চার ম্যাচে দুটি করে সেঞ্চুরি-হাফসেঞ্চুরিতে ৩৮৪ রান করেছেন তিনি। এ নিয়ে চলমান আসরে অদ্যাবধি সর্বোচ্চ রান সংগ্রাহক বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব অবশ্য বোলার হিসেবেও কম যাননি। এ পর্যন্ত চার ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এ ম্যাচের আগে তাকে অসাধারণ অ্যাখ্যা দিয়েছেন অজি কিংবদন্তি মাইক হাসি। তার মতে, একের ভেতর দুই সাকিব।




এক ভিডিওবার্তায় অস্ট্রেলিয়ার হয়ে ১৮৫ ওয়ানডে খেলা হাসি বলেন, সে খুবই কার্যকরী একজন ক্রিকেটার। আমি তার পুরো ক্যারিয়ারে এত ধারাবাহিকভাবে তাকে ভালো ব্যাটিং করতে দেখিনি। ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলছে ও।

তিনি মনে করেন, সাকিবকে বাংলাদেশের মূল্যবান সম্পদ বললে ভুল হবে না। অস্ট্রেলীয় কিংবদন্তি বলেন, যদি ওর বোলিং নিয়ে কথা বলতে হয়, তা হলে বলব সে কার্যকরী একজন বোলারও। দলের এমন একজন ক্রিকেটার, যে কিনা দুই ভূমিকাই পালন করে আসছে। একসঙ্গে দুই খেলোয়াড়ের কাজ করছে ও। বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার সে। দলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটারও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status