|
মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন আয়োজক সূত্রে জানা যায়, ২৫ থেকে ২৯ জুন পর্যন্ত হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পটে ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের রোভার স্কাউটরা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) অধ্যাপক মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোভার অঞ্চলের ফিল্ড অফিসার মোহাম্মদ গোলাম মাসুদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. রাকিবুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন সুবীর কুমার সাহা। স্বাগত বক্তব্য দেন হবিগঞ্জ জেলা রোভার কমিশনার জাহির উদ্দিন। বক্তব্য দেন হবিগন্জ জেলার রোভার স্কাউটস সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার দাস, জেলা রোভার লিডার জগদীশ দেবনাথ উডব্যাজার এবং শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম। বক্তারা বলেন, রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্প তরুণদের নেতৃত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, দলগত চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের কার্যক্রম তরুণদের দক্ষতা ও মানবিক গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখে। ক্যাম্পে অংশগ্রহণকারী রোভাররা বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের রোভার নেতা, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
