ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
সফিপুর ‎আইডিয়াল বিজ্ঞান মেলা ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
‎জিসান আহমেদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 18 August, 2026, 10:32 AM

সফিপুর ‎আইডিয়াল বিজ্ঞান মেলা ও এসএসসি উত্তীর্ণ  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সফিপুর ‎আইডিয়াল বিজ্ঞান মেলা ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

আজকের কৌতূহল, আগামীর আবিষ্কার, এ লক্ষকে সামনে রেখে গাজীপুর সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে আইডিয়াল বিজ্ঞান মেলা ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।
‎সোমবার (১৭ আগস্ট) দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি প্রযুক্তি, পানি সেচ এবং লবণাক্ত পানি বিশুদ্ধকরণসহ বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। এ সময় অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।
সফিপুর ‎আইডিয়াল বিজ্ঞান মেলা ও এসএসসি উত্তীর্ণ  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সফিপুর ‎আইডিয়াল বিজ্ঞান মেলা ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও গবেষণামুখী করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অনুষ্ঠানে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৩৪ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
‎দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির অনন্য প্রদর্শনীতে পরিণত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status