|
একসঙ্গে তিন অর্জন ভূরুঙ্গামারীর: শ্রেষ্ঠ থানা, সার্কেল ও ওসি
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() একসঙ্গে তিন অর্জন ভূরুঙ্গামারীর: শ্রেষ্ঠ থানা, সার্কেল ও ওসি সোমবার (১৭ আগস্ট) কুড়িগ্রাম জেলা পুলিশ আয়োজিত মাস্টার প্যারেড, মাসিক অপরাধ ও কল্যাণ সভায় জুলাই মাসের পুলিশের কার্যক্রম ও অপরাধ দমনের বিভিন্ন দিক মূল্যায়ন করে ভূরুঙ্গামারী থানাকে জেলার প্রথম স্থান দেওয়া হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবা আরও গতিশীল করার ক্ষেত্রে জুলাই মাসে ভূরুঙ্গামারী থানার কার্যক্রম মূল্যায়ন করা হয়। এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে থানাটিকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে। সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। ![]() একসঙ্গে তিন অর্জন ভূরুঙ্গামারীর: শ্রেষ্ঠ থানা, সার্কেল ও ওসি ওসি আজিম উদ্দিন বলেন, এ সম্মান আমাদের একার নয়। থানার সব পুলিশ সদস্যের নিরলস পরিশ্রম, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসার ফসল এই অর্জন। তিনি ভূরুঙ্গামারী থানার বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের আস্থা ও দোয়া নিয়েই আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে নিরাপদ ভূরুঙ্গামারী গড়ে যেতে চাই, ইনশাআল্লাহ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীর্ঘদিন পর বাগেরহাট দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী: শেখ রবিউল আলম(এমপি)
বাউফলে সড়কে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
একসঙ্গে তিন অর্জন ভূরুঙ্গামারীর: শ্রেষ্ঠ থানা, সার্কেল ও ওসি
সফিপুর আইডিয়াল বিজ্ঞান মেলা ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
