ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
বাউফলে সড়কে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
মোঃ আল-আমীন আকন, বাউফল
প্রকাশ: Tuesday, 18 August, 2026, 10:42 AM

বাউফলে সড়কে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

বাউফলে সড়কে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর স্কুলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ রাড়ি ওই এলাকার ইসহাক রাড়ির ছেলে। তিনি চার মেয়ের জনক এবং পেশায় কৃষক। স্থানীয়দের অভিযোগ, রোববার সকালে ওই সড়ক দিয়ে একটি ভ্যাকু মেশিন নেওয়ার সময় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। বিষয়টি জানানো হলে পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিসের লোকজন ঘটনাস্থলে আসেন। তবে ছেঁড়া তার মেরামতের জন্য লাইনের আওতাধীন কয়েকজন গ্রাহকের কাছে টাকা দাবি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। টাকা দিতে না পারায় ঝুঁকিপূর্ণ অবস্থায় তারটি রাস্তার ওপর পড়ে থাকলেও তা মেরামত না করেই তারা চলে যান বলে দাবি করেন স্থানীয়রা।

সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে মাটিতে পড়ে থাকা ওই বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইউসুফ রাড়ি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিস ঘেরাও করে রাখেন। এ সময় ক্ষুব্ধ লোকজন কর্মচারীদের উদ্দেশ্যে নানা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে ঘটনার বিষয়ে পল্লী বিদ্যুতের বাউফল জোনাল অফিসের ডিজিএম, এজিএমসহ জরুরি অভিযোগ নম্বরে একাধিকবার ফোন করা হলেও কাউকে পাওয়া যায়নি বলে জানান স্থানীয় সংবাদকর্মীরা। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার কথা শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ছেঁড়া বিদ্যুতের তার দীর্ঘ সময় সড়কের ওপর পড়ে থাকার বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status