|
রামগঞ্জে গ্রেফতারকৃত মাহিকে নির্দোষ দাবী করে বিক্ষোভ
রায়হানুর রহমান
|
![]() রামগঞ্জে গ্রেফতারকৃত মাহিকে নির্দোষ দাবী করে বিক্ষোভ আজ বৃহস্পতিবার বেলা ১২টায় রামগঞ্জ সিটি প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রামগঞ্জ থানা গেইটের সামনে এসে ঘন্টাব্যপি অবস্থান করে আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীরা মাহি মজুমদারকে নির্দোষ দাবী করে রামগঞ্জ থানার সামনে বিভিন্ন শ্লোগান দেয়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবী নিহত শিক্ষার্থী মেহেদী হাসানের বাবা জিয়া উদ্দিন একই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ৭জন শিক্ষার্থী ও কলেজ অধ্যক্ষকে দায়ী করে একটি হত্যা মামলা মামলা করলেও সেখানে মাহি মজুমদারের নাম ছিলো না। অথচ উক্ত মামলায় পুলিশ মাহি মজুমদারকে হয়রানি করতে তার বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পরদিন আদালতের মাধ্যমে জেলা কারাগারে সোপর্দ করে। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান ঘটনার তদন্ত চলছে। মামলায় কলেজ অধ্যক্ষসহ ৮জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৯ থেকে ১০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন স্কুল শিক্ষার্থী মেহেদীর বাবা জিয়া উদ্দিন। এ ঘটনায় এ পর্যন্ত ১জন শিক্ষক ও ২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া, গ্রেপ্তার করল ডিবি
আমরা জুলাইযোদ্ধা ঢাকা জেলার আহবায়ক নির্বাচিত হলেন সাংবাদিক জিহাদ নুর চৌধুরী
স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি
