|
৪১ ঘণ্টা পর ধলেশ্বরীতে ভাসলো আদিয়ার লাশ
নতুন সময় প্রতিনিধি
|
|
৪১ ঘণ্টা পর ধলেশ্বরীতে ভাসলো আদিয়ার লাশ বাবা আমিরুল ইসলাম মিঠু জানান, নদীর চরে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে গোসল করছিলাম। ছোট মেয়েকে সাঁতার শিখানোর সময় পেছন থেকে মায়ের কোমড় ধরেছিল আদিয়া। কখন যে নদীর স্রোতে মেয়েটি হারিয়ে গেছে কেউ টের পাইনি। কিছুক্ষণ পর মেয়েকে খুঁজে না পেয়ে সবাই ডাক চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সবাই খোঁজাখুজি শুরু করে। পরে ফায়ার সার্ভিস অফিসে ফোন করলে তারা এসে আদিয়াকে উদ্ধারে নামে। ঘিওর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের জন্য ফায়ার সদস্য এবং ডুবুরি একযোগে কাজ করছে। অবশেষে ৪১ ঘন্টা পরে ঘিওর সরকারি কলেজের পিছনে নদীর কিনারায় সোমবার ভোরে বালুর চরে আদিয়ার মরদেহ ভেসে ওঠে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
