ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
সৃজনশীল পদ্ধতি থাকবে: শিক্ষামন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 11:47 AM

সৃজনশীল পদ্ধতি থাকবে: শিক্ষামন্ত্রী

সৃজনশীল পদ্ধতি থাকবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সৃজনশীল প্রশ্নপত্র নিয়ে নানা আলোচনা আছে। তবে সারা বিশ্বে এ পদ্ধতি চালু আছে, তাই আমাদের দেশেও থাকবে। এ পদ্ধতি আরো কীভাবে উন্নত, সুন্দর ও সহজবোধ্য করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। এ পদ্ধতির উন্নয়ন ঘটাতে হবে।




রোববার সচিবালয়ে নিজ দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।  

শিক্ষামন্ত্রী বলেন, এক সময় সব শিশুকে বিদ্যালয়ে এনে শতভাগ এনরোলমেন্ট অর্জন আমাদের লক্ষ্য ছিল। এখন সবাইকে বিশ্বমানের শিক্ষা কী করে দেয়া যায়, তা নিয়ে কাজ করে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব মাহমুদুল হক, অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) নাজমুল হক খান, অতিরিক্ত সচিব একেএম জাকির হোসেন ভূঞা, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি সফিউদ্দিন আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status