|
কেটে ফেলা হলো অভিনেতা বাবরের বাম পা
নতুন সময় প্রতিবেদক
|
![]() কেটে ফেলা হলো অভিনেতা বাবরের বাম পা বাবরের স্ত্রী লতিফা বাবর জানান, রোববার বিকেলে কমফোর্ট হাসপাতালে ডাক্তার খালেকুজ্জামান জিপুর তত্ত্বাবধানে অভিনেতা বাবরের অপারেশন হয়েছে। তার হাটুর নিচে থেকে কেটে ফেলে দিয়েছে। এর আগে ডাক্তারের পরামর্শে একই পায়ের তিনটি আঙ্গুল ফেলে দেয়া হয়েছিল। লতিফা বাবর আরো বলেন, বাবর দীর্ঘদিন ধরেই অসুস্থ আর তাদের আর্থিক অবস্থাও ভালো নয়। যে কারণে অনেক কষ্টে টাকা জোগার করে করে থেমে থেমে চিকিৎসা চলছে এই অভিনেতার। টাকার অভাবে হয়তো হাসপাতাল ছেড়ে বাসায় চলে যেতে হতে পারে বলে জানান তিনি। প্রসঙ্গত, গুণী নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হলেও বাবর পরিচিতি পান খলনায়ক হিসেবে। এখন পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
