ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
রান্নাঘরে গোসল করে চাকরি হারালেন তিনি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 11:22 AM

রান্নাঘরে গোসল করে চাকরি হারালেন তিনি!

রান্নাঘরে গোসল করে চাকরি হারালেন তিনি!

যুক্তরাষ্ট্রে একটি ফাস্ট ফুডের দোকানের রান্নাঘরে গোসল করে চাকরি হারিয়েছেন এ ব্যক্তি। ওই দোকানে কাজ করতেন তিনি। এ ঘটনার একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বিরাট এক কিচেনের এক পাশে একটি সিঙ্ককে বাথটাবের মতো ব্যবহার করছেন। পানি ও সাবান ঢেলে সেখানে নেমে পড়েন তিনি। যু্ক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ঘটনা এটি।





ভিডিও ফেসবুকে প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়। ব্যাপক সমালোচনা শুরু হয়। স্থানীয় দৈনিক নর্থওয়েস্ট ফ্লোরিডা ডেইলি নিউজ বলছে, ঘটনাটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত চেইন ফাস্টফুড ওয়েন্ডি এর একটি কিচেনের। কিচেনটি রাজ্যের মিল্টন এলাকায় অবস্থিত।

এমন কাণ্ড করায় ওই ব্যক্তির চাকরি চলে গেছে। কিন্তু ভিডিওতে শুধু তাকে দেখা গেলেও তার কিচেনের সহকর্মীরা ভিডিও করেন এবং হাসি তামাশা করছিলেন। ডিডব্লিউ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status