ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
অপারেশন করছে রোবট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 May, 2019, 1:40 AM

অপারেশন করছে রোবট

অপারেশন করছে রোবট

ডাক্তারের স্থানে রোবট করছে অপারেশন। এবার ডাক্তারদের কী হবে? মানুষের হাতের মতো দেখতে বিশ্বের সবচেয়ে ছোট সার্জিক্যাল রোবট তৈরি করেছেন একদল ব্রিটিশ গবেষক। এই রোবটের নাম দেয়া হয়েছে ভার্সেস। নির্মাতা প্রতিষ্ঠান ক্যামব্রিজ মেডিকেল রোবটিকস জানিয়েছে, রোবটটি নিয়ন্ত্রণ করবেন না সার্জনরা। নাক, কান, গলা, হার্নিয়া, কলোরেক্টাল ও প্রস্টেট অপারেশনে এই রোবটের সাহায্য নেয়া যাবে। বর্তমানে অপারেশনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো আকারে এই রোবটের তিন গুণ বেশি বড়। 



রোগীর শরীরে ছোটখাটো ছিদ্র করার জন্যও সার্জনদের ব্যাপক প্রস্তুতি নিতে হয়। তবে ভার্সেস ব্যবহার করলে আর প্রচলিত ওপেন সার্জারির প্রয়োজন হবেনা। এতে করে রোগীর ব্যথা ও জটিলতা অনেকাংশেই কমে যাবে। সেরে উঠতেও কম সময় লাগবে। অপারেশন থিয়েটারে একটি থ্রি-ডি স্ক্রিনে গাইডলাইন দেয়া থাকবে। সার্জনরা সেই গাইডলাইন দেখে রোবটটিকে নির্দেশনা দেবেন।  

এ বিষয়ে ক্যামব্রিজ মেডিকেল রোবটিকসের প্রধান নির্বাহী মার্টিন ফ্রস্ট জানিয়েছেন, চিকিৎসাক্ষেত্রে সার্জিক্যাল রোবটের ব্যবহার এবারই প্রথম নয়। তবে সেগুলো আকারে যেমন বড় দামও তেমন বেশি। একমাত্র পেলভিক সার্জারি ছাড়া দুই মিলিয়ন পাউন্ডের এই রোবটগুলো খুব একটা ব্যবহৃত হয়না। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status