|
হুয়াওয়ের পণ্য ব্যবহার অব্যাহত রাখার ঘোষণা মাহাথিরের
নতুন সময় ডেস্ক
|
|
হুয়াওয়ের পণ্য ব্যবহার অব্যাহত রাখার ঘোষণা মাহাথিরের তিনি বলেন, মালয়েশিয়ার চেয়ে হুয়াওয়ের গবেষণা সক্ষমতা অনেক বেশি। সুতরাং আমরা যতোটুকু সম্ভব তাদের প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করবো। মাহাথির বলেন, সকলেই জানে যদি কোন দেশ মালয়েশিয়ার দিকে হাত বাড়াতে চায় তবে তাকে অনেক দূর পাড়ি দিতে হবে। আমরা বাধা দেবো না। কারণ, এটি সময়ের অপচয়। চীনের বৃহৎ টেলিকম কোম্পানী হুয়াওয়ের বিরুদ্ধে গোপন নজরদারীসহ নানা বিতর্ক এবং যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষাপটে মাহাথির এ কথা বলেন। মার্কিন নিষেধাজ্ঞার পর পর কিছু দেশ বৈধতার দোহাই দিয়ে হুয়াওয়ের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
