ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় পাসের হার বেড়েছে , এগিয়ে ছেলেরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 1:38 PM

 কুমিল্লায় পাসের হার বেড়েছে , এগিয়ে ছেলেরা

কুমিল্লায় পাসের হার বেড়েছে , এগিয়ে ছেলেরা

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৮৭.১৬ শতাংশ। এ বছর ১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৮ হাজার ৪৮০ জন। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ -৫ দুটোই বেড়েছে।

এদিকে কুমিল্লা বোর্ডে এবার ফলাফলে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮৮.৪৮ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ। এছাড়া ৩ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৬৪ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান সোমবার বেলা সাড়ে ১১টায় বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।




বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। এ বিভাগে ৫৫ হাজার ৬৯৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৩৪০ জন। মানবিক বিভাগে পাসের হার ৭৬.৬৫ শতাংশ। ৬০ হাজার ৫১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪৬ হাজার ৩৮৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। এ বিভাগে ৭৭ হাজার ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৭ হাজার ৭৫১ জন।

এ বছর ১ হাজার ৭১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। গত বছর শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৭৪টি। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ৬.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ বেড়েছে ১ হাজার ৮৯৯ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status