ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাসের হার বেড়েছে ৪.৪৩ শতাংশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 12:00 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 12:11 PM

ফাইল ছবি

ফাইল ছবি

এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পাসের হার বেড়েছে ৪.৪৩ শতাংশ। সোমবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ফলাফল ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী বলেন, এ বছর পরীক্ষায় পাসের হার ৮২.০২ শতাংশ। যা গত বছরের চেয়ে ৪.৪৩ শতাংশ বেড়েছে। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী।

এর আগে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। আগামী ৯ মে পরীক্ষা শেষের ৬০তম দিন পূর্ণ হবে। এবার তার তিন দিন আগেই ফল প্রকাশ করা হলো।

প্রসঙ্গত, প্রতি বছর এই ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। তবে এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে অবস্থান করায় তার পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status