ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডাক্তারের পরামর্শে হাসপাতাল থেকে ডায়াগনস্টিক সেন্টারে, প্রাণ গেলো কবিতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 May, 2019, 11:52 AM
সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 12:15 PM

কবিতা

কবিতা

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডাক্তারের ব্যবসায়িক মনোভাব আর ভুল চিকিৎসার কারণে কবিতা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। রোববার রাতে শহরের খানপুর এলাকার ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।

সিজারের জন্য হাসপাতালে গিয়েছিলেন সিদ্ধিরগঞ্জের সৈয়দপুর এলাকার বাসিন্দা রাসেলের প্রসূতি স্ত্রী কবিতা। কিন্তু সেই সিজারই যেন তার জীবনের শেষ সিজার হিসেবে পরিণত হলো। সন্তানের আলোকিত মুখ আর দেখা হলো না কবিতার।



কবিতার বড় ভাই তাজুল ইসলাম জানান, সিজারের জন্য তারা কবিতাকে প্রথমে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন। তখন হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ জাহাঙ্গীর আলম বলেন, এখানে সিজার হবে না। আপনারা প্রসূতিকে খানপুরের ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। আমি সেখানে সিজার করাবো।

ডাক্তার জাহাঙ্গীরের কথা মতো কবিতাকে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। ভর্তির সাথে সাথেই আমাদেরকে বলা হয় রোগীর অবস্থা বেশি ভাল না। ১ ঘণ্টার মধ্যে সিজার করতে হবে। আপনারা সব কিছু ব্যবস্থা করেন। কিন্তু পরবর্তীতে ৩ থেকে ৪ ঘণ্টা পর সিজার করা হয়। এর পর আমাদের বলা হয়, বাচ্চা ও বাচ্চার মা সুস্থ্য আছে। তখনও বলা হয়নি রক্ত লাগবে।

কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে বলা হয় রক্ত লাগবে, রক্তের ব্যবস্থা করেন। তাদের কথা মতো রক্তের ব্যবস্থা করা হলে বলা হয় মারা গেছে। তারা রক্তের ব্যবস্থা করার কথা বলে মৃত্যুর বিষয়টি গোপন করতে চাইছিল। ডাক্তারদের ভুল চিকিৎসার কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানতে ডাক্তার জাহাঙ্গীরের সঙ্গে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি, কিন্তু প্রসূতির পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। তার পরও খোঁজখবর নিচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status