ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভালো ক্রিকেট খেলিনি তাই হেরেছি, বললেন লিটন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 9:41 AM

লিটন

লিটন

গতকাল রোববার থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ শুরু হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক দল মধ্যেকার ম্যাচ দিয়ে। বাংলাদেশের ওই দিন ম্যাচ না থাকলেও আয়ারল্যান্ডের উলভসের বিপক্ষে একটি গা গরম ম্যাচ খেলেছিলো। কিন্তু সেই ম্যাচে নিজেদের সামর্থ্যরে পরিচয় দিতে পারেনি সাকিবরা। ৮৮ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ দল।

এদিন ম্যাচটিতে মাঠ আর উইকেট বিচারে ৩০৮ রানের লক্ষ্যটা খুব বেশি কঠিন ছিল না বাংলাদেশের জন্য। লিটন দাসও অকপটে স্বীকার করলেন সে কথা। বললেন, ‘উইকেট এবং মাঠ অনুযায়ী ৩০০ খুব বেশি রান ছিল না। আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই হেরেছি। জিততে পারলে প্রস্তুতিটা আরও ভালো হতো। তবে সব মিলিয়ে খারাপ হয়নি।’



জিততে না পারলেও বাংলাদেশ দলের প্রস্তুতিটা ভালোই হয়েছে বলে মনে করেন বাংলাদেশ দলের এই ব্যাটসম্যান। লিটনের মতে অনুশীলনের চেয়ে ম্যাচ খেলতে পারাটাই বেশি কার্যকর। বাংলাদেশের প্রায় সব ব্যাটসম্যানের ক্যাচ তোলার বিষয়ে লিটনের ব্যাখ্যাটা ছিল এমন, ‘যেহেতু ছোট মাঠ। ছয় মারার চেষ্টা করেছি। তখন মিসহিট হওয়ার চান্স থাকে।’ তবে বড় মাঠে এ সমস্যা হবে না বলে মনে করেন লিটন।

বাংলাদেশের প্রথম ম্যাচ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেদিন ঠান্ডার সঙ্গে ঝরতে পারে বৃষ্টিও। কন্ডিশন কোনো সমস্যা হবে কি না? লিটন হেসে জবাব দিলেন, যদি ঠান্ডা থাকে বৃষ্টি হয় তাহলে ওভাবেই খেলতে হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেটারদের পরিকল্পনা কী সেটা জানা না গেলেও আপাতত নির্ভার থেকেই ভালো শুরু করতে চাইবে বাংলাদেশ; এটা নিশ্চিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status