ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রেনে সেহরি ইফতার থাকবে, নামাজের স্থানও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 9:45 AM

ট্রেনে সেহরি ইফতার থাকবে, নামাজের স্থানও

ট্রেনে সেহরি ইফতার থাকবে, নামাজের স্থানও

অন্যান্য বারের মত এবারেও যাত্রীদের আগেই জানিয়ে দিতে হবে বুফে ম্যানেজারকে। রেলওয়ে কর্তৃপক্ষ ফেসবুকে জানিয়েছে এই খবর। পোস্টে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, খোশ আমদেদ মাহে রমজান। গ্রুপের সকলকে রমজানুল করীমের শুভেচ্ছা। সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল যাত্রীরা ঢাকা হতে দেশের বিভিন্ন গন্তব্যে রাতের ট্রেনে যাত্রা করবেন বা বিভিন্ন গন্তব্য হতে রাতের ট্রেনে ঢাকা আসবেন তারা চাইলে খুব সহজেই ট্রেনে সেহরী করতে পারবেন। প্রতিটি আন্তঃনগর ট্রেনে একটি করে খাবার গাড়ী সংযুক্ত আছে। যাত্রার শুরুতেই খাবার গাড়ীর ম্যানেজার বা তাদের প্রতিনিধিকে আপনার চাহিদার কথা জানিয়ে রাখবেন। আপনি সেহরীতে কি খেতে চান বা তাদের মেন্যুতে কি আছে আগে থেকেই জেনে রাখুন।



প্রতি রমজানের ন্যায় এবারও তারা ভাত, সব‌জি, মাছ, মুরগীসহ বিভিন্ন মেন্যুর আয়োজন করবে। এলএইচবি রেক ছাড়া প্রায় প্রতিটি ট্রেনে ধর্মপ্রাণ মুসল্লীগণের ইবাদতের সুবিধার্থে অজুখানাসহ নামাজ রুমের ব্যবস্থা আছে। দিনের যাত্রায় প্রতিটি ট্রেনে ইফতারের ব্যবস্থাও থাকবে। ঠিক একইভাবে আগেই আপনার চাহিদার(ইফতার) বিষয়টি বুফে কার ম্যানেজার বা তাদের প্রতিনিধিদের জানিয়ে রাখুন। দাম নিয়ে কারো অভিযোগ থাকলে আগেই খাবারের দাম জিজ্ঞাসা করে নেবেন। পবিত্র মাহে রমজান সবার জন্য হোক নাজাতের মাধ্যম এই কামনা করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status