|
ধূমকেতুর ধাক্কাতেই শেষ হবে পৃথিবী, আশঙ্কা নাসার বিজ্ঞানীর
নতুন সময় ডেস্ক
|
![]() ধূমকেতুর ধাক্কাতেই শেষ হবে পৃথিবী, আশঙ্কা নাসার বিজ্ঞানীর সম্প্রতি ওয়াশিংটনে আয়োজিত প্ল্যানেটরি ডিফেন্স কনফারেন্সে এ রকমই আশঙ্কা প্রকাশ করলেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী জিম ব্রিডেনস্টাইন। তাঁর বিশ্বাস, বিশালাকার ধূমকেতুর ধাক্কাতেই শেষ হবে আমাদের ধরিত্রী। ওই কনফারেন্সে ব্রিডেনস্টাইনচেলিয়াবিন্সের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। রাশিয়ার চেলিয়াবিন্স শহরে ৬৯ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়েছিল একটি ধূমকেতু। সেই ধূমকেতু ওই এলাকার মারাত্মক ক্ষতি করেছিল। তবে এই ধূমকেতুর হাত থেকে পৃথিবীতে বাঁচাতে নাসার পদক্ষেপের কথাও জানিয়েছেন ব্রিডেনস্টাইন। তিনি জানিয়েছেন, পৃথিবীর দিকে ধেয়ে আসা ১৪০ মিটারের বড় সব ধূমকেতুর দিকেই নজর রাখছে নাসা। পৃথিবীর বুকে আছড়ে পড়ার ক্ষমতা রাখে সে রকম সব ধূমকেতুই রয়েছে নাসার নজরে। তবে বিজ্ঞানীদের আশা একটি জায়গাতেই, অধিকাংশ ধূমকেতু পৃথিবীর বুকে আছড়ে পড়ার আগে ওজন হারায়। পৃথিবীর বুকে আছড়ে পড়ার আগেই বায়ুমণ্ডলে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় অধিকাংশ ধূমকেতু।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
