ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের ৬টি হাওর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 May, 2019, 11:53 AM
সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2019, 12:23 PM

বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জ

বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জ

সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে জেলার ৬টি বৃহত্তম হাওরের বোরো ফসল। রোববার ভোর রাত থেকে বাঁধ ভেঙে একে একে পানির নিচে তলিয়ে যেতে থাকে এসব হাওরের বোরো ফসল। হাওরগুলো হচ্ছে- জেলার জামালগঞ্জ উপজেলার বৃহত্তম হালির হাওর, শনির হাওর, তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বৃহত্তম করচার হাওর, ধর্মপাশা উপজেলার সোনামড়ল ও ঘুরমার হাওর।

জামালগঞ্জ উপজেলার ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, রোববার ভোর রাতে উপজেলার শনির হাওরের নেতাইপুরের স্লুইস গেট ও লালুগলা বাঁধ ভেঙে শনির হাওর এবং বেহেলির বাঁধ ভেঙে হালির হাওরের ফসল ডুবছে।



বিশ্বম্ভরপুর উপজেলার রায়পুরের বাঁধ ভেঙে করচার হাওর ডুবছে। একইভাবে হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর ও ধর্মপাশা উপজেলার সোনামড়ল ও ঘুরমার হাওরের বোরো ফসল ডুবে যাচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, পওর-১, আবু বকর সিদ্দক ভুইয়া বিষয়টি নিশ্চত করে জানান, ৬টি হাওরের ফসররক্ষা বাঁধ উপচে পানি হাওরে ঢুকছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status