ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভাই-বোনের মিষ্টি কীর্তি, দেখুন ভিডিওতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 4:44 AM

ভাই ও বোনের ভিডিও মন ভরিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার। ছবি সৌজন্য: সারহান্নের ইনস্টাগ্রাম

ভাই ও বোনের ভিডিও মন ভরিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার। ছবি সৌজন্য: সারহান্নের ইনস্টাগ্রাম

ভাই ও বোনের ভিডিও মন ভরিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার।  ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভাই-বোনের ভিডিওটি। সঙ্গে রয়েছে তাদের মায়ের বার্তা। তাঁর দুই ছেলে ও মেয়ে খেলছে একটি বাস্কেট বল নিয়ে। মা ভিডিওটি তুলেছেন তাঁর ক্যামেরায়। সারাহান্নে মোরা তাঁর দুই ছেলে মেয়ের কাণ্ড ইনস্টাগ্রামে পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন। কী এমন করল তারা, যে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়ে গেল?



ভিডিওটিতে দেখা যাচ্ছে, মোরার মেয়ে কাঁদছে। কারণ বাস্কেটে বল ফেলতে পারে নি সে। তার দাদা পাশে দাড়িয়ে দেখছে বোনের কাণ্ড। কিন্তু বোনকে কাঁদতে দেখে দাঁড়িয়ে থাকতে পারেনি দাদা। কাছে এসে সে বোনকে জড়িয়ে ধরে কান্না থামানোর চেষ্টা করে। ‘‘কাম অন, কাম অন,’’ বলে বোনকে সাহস জোগানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

অনেক আদরেও কান্না থামেনি বোনের। তার পরেই চমৎকার কাজটি করে ছেলেটি। বোনের হাতে বলটি দিয়ে পিছন থেকে তাকে কোলে তুলে নেয়। বাস্কেটের উচ্চতায় তাকে তুলে ধরে যাতে বোন বলটি অনায়াসে বাস্কেটে ফেলতে পারে।

বলটি বাস্কেটে ফেলে মুখে হাসি ফোটে বোনের। দাদাও বল ছেড়ে আগে বোনকে আদর করে দেয়। আর তখন ক্যামেরার পিছন থেকে তাদের মায়ের উচ্ছ্বসিত কথা শোনা যাচ্ছে। এই ভিডিও পোস্ট করে মোরা লেখেন, ‘‘আমার সন্তানদের ভাইরাল ভিডিও ইতিবাচক, ভালবাসা ও পাশে দাঁড়ানোর বার্তা ছড়িয়ে দিচ্ছে।’’ এতেই আবেগে আপ্লুত হয়েছে সোশ্যাল মিডিয়া।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status