ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিশোরীকে পাটখেতে নিয়ে গণধর্ষণ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 May, 2019, 3:20 AM

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ময়মনসিংহের মুক্তাগাছায় মেলা থেকে ফেরার পথে ১৩ বছর বয়সী এক কিশোরীকে পাট খেতে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ মে) রাতে উপজেলার লিচুতলা বাজার সংলগ্ন এলাকায়। এ ঘটনায় আল-আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে কুমারগাতা মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। এ দঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শুক্রবার (৩ মে) মুক্তাগাছা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

থানা পুলিশ জানায়, মুক্তাগাছা উপজেলার কুমারগাতা মধ্যপাড়া গ্রামের ১৩ বছরের এক কিশোরী বিকেলে পাশের গ্রাম লিচুতলা বাজারে মেলায় বেড়াতে যায়।

ওই দিন রাত ৯টার দিকে মেলা থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার আল-আমিনসহ তিন যুবক তাকে জোর করে একটি পাট খেতে নিয়ে যায়। পরে সেখানে ওই তিন যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে পাট খেতে ফেলে রেখে যায়।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ঘটনায় অভিযুক্ত আল আমিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status