ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রামগতিতে 'ফনি'র ছোবলে বাড়িঘর বিধ্বস্ত: নিহত ১
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: Saturday, 4 May, 2019, 8:10 PM

ফনি'র ছোবলে বাড়িঘর বিধ্বস্ত: নিহত ১

ফনি'র ছোবলে বাড়িঘর বিধ্বস্ত: নিহত ১

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে ঘূর্ণিঝড় ফণীর কবলে পড়ে আনোয়ারা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

এসময় ওই ইউনিয়নের অন্তত দুই শতাধিক কাঁচাঘর বাড়ি ভেঙে গেছে। শত শত গাছপালা উপড়ে গেছে।




শনিবার (৪ মে) ভোরে রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে ঘূর্ণিঝড়ে এসব ঘটনা ঘটে। মৃত বৃদ্ধা আনোয়ারা উপজেলার পোড়াগাছা ইউনিয়নের বাসিন্দা। তিনি চর আলগীতে মেয়ে বাড়িতে বেড়াতে আসেন।

মৃতের স্বজনেরা জানান, প্রচণ্ড ঝড়ো বাতাসের কবলে পড়ে বৃদ্ধা গাছের ওপর আচড়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক।

রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমান উল্লাহ বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status