ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফণীর তাণ্ডবে তছনছ ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 12:52 PM

ফণীর তাণ্ডবে তছনছ ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দর

ফণীর তাণ্ডবে তছনছ ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দর

ঘূর্ণিঝড় ফণী ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ভারতের ওড়িশায়। শুক্রবার সকালে তীব্র শক্তি নিয়ে ওড়িশায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ কিমি। ফণীর আঘাতে প্রায় তছনছ হয়ে গেছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। এটি ভুবনেশ্বর বিমানবন্দর হিসেবেও পরিচিত।


রাজ্য সরকার জানিয়েছে, ফণীর ধাক্কায় বিপুল ক্ষয়-ক্ষতি হয়েছে বিমানবন্দরের যন্ত্রপাতির। শুক্রবার ভুবনেশ্বর থেকে ৩৯টি বিমানের ফ্লাইট বাতিল করা হয়। শনিবার দুপুর ১টা থেকে বিমান পরিষেবা পুনরায় চালু হতে পারে বলে জানানো হয়েছে। ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের বেশ কিছু ছবিতে দেখা গেছে, বিমানবন্দরের নামের হোর্ডিং জায়গায় জায়গায় ভেঙে গেছে। ঝড়ের দাপটে বিমানবন্দরের ছাদ ও ভেতরে একাধিক জায়গা ভেঙে গেছে।

বিমানবন্দরে ঢোকার রাস্তায় একাধিক কাঠামো ভেঙে পড়েছে। সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। বিমানবন্দরে যাত্রী টার্মিনালের গেটের সামনে জায়গায় জায়গায় গাছ পড়ে রাস্তা আটকে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status