ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩৬ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে নদীতে পড়লো বিমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 12:31 PM

১৩৬ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে নদীতে পড়লো বিমান

১৩৬ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে নদীতে পড়লো বিমান

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে ফ্লোরিডার একটি নদীতে গিয়ে পড়েছে বোয়িং ৭৩৭ মডেলের একটি বিমান। বিমানটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে বিমানবন্দরে অবতরণের সময় কাছাকাছি একটি নদীতে গিয়ে পড়ে।

তবে ওই দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানের সব যাত্রী এবং ক্রু সদস্য। তাদের সবাইকে নিরাপদেই বিমানের ভেতর থেকে বের করে আনা সম্ভব হয়েছে। বিমানটি যেখানে গিয়ে পড়েছে সেখানে পানি কম ছিল। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। ফলে যাত্রীদের বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে মিয়ামি এয়ার ইন্টারন্যাশনালের ওই বিমানটি একটি নৌ-বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। বিমানটি গুয়ান্তানামো বে থেকে যাত্রা করেছিল। অবতরণের সময় এটি রানওয়ে থেকে ছিটকে সেন্ট জন্স নদীতে গিয়ে পড়ে।


কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় বিমানের সব যাত্রী নিরাপদে আছেন। ২১ জন প্রাপ্তবয়স্ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারো আঘাতই তেমন গুরুতর নয়।

স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিমানটি যে সময় অবতরণের চেষ্টা করছিল তখন ভারী বজ্রপাত হচ্ছিল। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটিতে ১৩৬ জন যাত্রী ছিল। তবে সে সময় বিমানটিতে কতজন ক্রু ছিলেন তা স্পষ্ট নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status