ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসরাইলি হামলায় ২ হামাস যোদ্ধাসহ ৪ ফিলিস্তিনি নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 11:09 AM
সর্বশেষ আপডেট: Saturday, 4 May, 2019, 11:20 AM

ইসরাইলি হামলায় ২ হামাস যোদ্ধাসহ ৪ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি হামলায় ২ হামাস যোদ্ধাসহ ৪ ফিলিস্তিনি নিহত

গাজায় চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। উপত্যকাটির সীমান্তে বিক্ষোভকালে গুলি চালিয়ে দুই নিরস্ত্র প্রতিবাদীকে হত্যা করা হয়েছে। এছাড়া ইহুদি রষ্ট্রটির বিমান হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এছাড়া ফিলিস্তিনিদের সঙ্গে লড়াইয়ে দুই ইহুদি সেনাও আহত হয়েছেন।

প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজার মধ্যস্থলে তাদের অবস্থানে ইসরাইলি বোমা হামলায় তাদের দুই যোদ্ধা নিহত ও তিনজন আহত হয়েছেন।





পরবর্তীতে ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে সীমান্ত বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে দুজন নিহত হন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার সীমান্ত বরাবর বিক্ষোভে প্রায় সাড়ে পাঁচ হাজার ফিলিস্তিনি অংশ নিয়েছেন।

বিক্ষোভকারীরা উপত্যকাটিতে মিসর ও ইসরাইলের এক দশকের অবরোধ উঠিয়ে নেয়ার দাবি জানিয়ে আসছেন।

১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় ইহুদি স্নাইপারদের হত্যাযজ্ঞের মুখে কয়েক লাখ ফিলিস্তিনি নিজেদের বসতবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবির বিক্ষোভে ইসরাইলি গুলিতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। গত বছরের ৩০ মার্চ এ বিক্ষোভ শুরু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status