|
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবা
নতুন সময়, নারায়ণগঞ্জ প্রতিনিধি
|
![]() ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদশা আলম শুক্রবার দুপুরে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আদমজী থেকে ঢাকাগামী একটি ট্রাক (চট্টমেট্রো-শ-১১-১৮৫৬) দ্রুত গতিতে এসে রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মারা যান। অপরদিকে রিকশার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহত নূর হোসেনের ছোট ভাই সিরাজ বলেন, আমার বড় ভাই ঢাকায় কাপ্তান বাজারে মুরগির ব্যবসা শেষে ছেলে নোমানকে নিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। ছেলেকে বাঁচাতে তিনি তাকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন। এতে নোমান বেঁচে গেলেও তিনি ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
