ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিরাপদ আশ্রয়ের বাইরে ভােলার ১৬ হাজার মানুষ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 May, 2019, 12:13 AM

ফাইল ছবি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় ফণী চলাকালীন ও সম্ভাব্য আঘাত পরবর্তীতে দেশজুড়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও ভোলার ঢালচরে ১৬ হাজার মানুষের ঠাঁই হয়নি আশ্রয়কেন্দ্রে। শুক্রবার রাত ১১টার দিকে এই তথ্য জানা গেছে।

ঢালচরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম জানান, বর্তমানে ঢালচরে কোনও সাইক্লোন শেল্টার নেই। ইতোপূর্বে রেডক্রিসেন্ট সোসাইটির একটি আশ্রয়কেন্দ্র ছিল। ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ সেটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে।



তিনি জানান, ঢালচরের জনসংখ্যা ১৭ হাজারের বেশি। এলাকার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এক হাজার থেকে ১২শ’ মানুষের নিরাপদ আশ্রয়নের ব্যবস্থা করা গেছে। ইউনিয়ন পরিষদ, পুলিশ ফাঁড়ি ও কোস্ট ট্রাস্ট (এনজিও)-এর অফিসে রাখা হয়েছে তাদের। তবে লোক রাখার মতো আর বিশেষ কোনও স্থান নেই। সেই হিসেবে ১৬ হাজারের মতো মানুষ নিরাপদ আশ্রয়ের বাইরে রয়েছে।

ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানান, সেখানকার ইউপি চেয়ারম্যান ও কোস্ট গার্ডকে চরের মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য বলেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status