ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
উড়িষ্যার ‘ফণী’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 May, 2019, 11:08 PM

উড়িষ্যার ‘ফণী’

উড়িষ্যার ‘ফণী’

শুক্রবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ের মাঝেই উড়িষ্যায় জন্ম নিয়েছে একটি কন্যাশিশু। ঘূর্ণিঝড় ফণীর নামেই মেয়েটির নামও ফণী রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পত্রিকা ইন্ডিয়া টুডে।

খবরে বলা হয়, ফণী ভূমিষ্ঠ হয় বেলা ১১টা ৩ মিনিটে। পরে তার ছবি তোলার সময়ও অত্যন্ত অসন্তুষ্ট দেখায় ঝড়ের তাণ্ডবের মধ্যে পৃথিবীতে আসা মেয়েটিকে।

তবে বড় হলে এই ছবি দেখলে সে ঠিকই বুঝতে পারবে কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে সে হাসি ফুটিয়েছে তার পরিবারের লোকজনের মুখে।

ফণীর জন্মের মাত্র কয়েক ঘণ্টা আগে সাইক্লোন ফণী ভুবনেশ্বরের দক্ষিণে পুরী জেলার ওপর দিয়ে বয়ে যেতে শুরু করেছিল। প্রবল ঝড়ো বাতাস লণ্ডভণ্ড করে দেয় গাছপালা, বিদ্যুতের খুঁটি। বিল্ডিংয়ের জানালা ভেঙে বাতাস ঢুকে যাওয়ার খবরও পাওয়া গেছে সেখানে।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ঝড়ে এখন পর্যন্ত উড়িষ্যায় তিনজন মারা গেছে। ঘূর্ণিঝড় ফণী ভূমিতে আছড়ে পড়ার আগে প্রায় ১০ লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  ফণী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status