ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত গুরুতর আহত পিতা চিকিৎসাধীন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 5:16 PM

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত গুরুতর আহত পিতা চিকিৎসাধীন

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত গুরুতর আহত পিতা চিকিৎসাধীন

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছে, গুরুতর আহত পিতা রংপুর হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে।
 
দুখঃজনক এ ঘটনাটি ঘটেছে আজ ১৪ অক্টোবর বুধবার ভোররাতে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে অবস্থিত খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পেছনে ১ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে। নিহত মায়ের নাম মুনিরা বেগম (৫৬) ও পিতা অবসরপ্রাপ্ত টেক্সটাইল প্রকৌশলী সরদার আলী (৬৫)। অভিযুক্ত ছেলের নাম মোস্তাকিন আলম সুমন (৩৫)।

স্থানীয়রা জানায়, মাদকাসক্ত সুমনকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠান তার পিতামাতা। সে বারবার পালিয়ে আসে। তাকে আবারও পাঠানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন পিতামাতা। কিন্তু সুমন তাতে রাজি ছিলেন না। বুধবার ভোরে সিরাগঞ্জ থেকে আসা একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা সুমনকে নিতে তাদের বাড়িতে অপেক্ষা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে সুমন তার ঘর থেকে বের হয়ে বাড়িতে থাকা ছুরি দিয়ে তার মায়ের বুকে আঘাত করেন। এসময় তার বাবা এগিয়ে গেলে তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বাড়িতে থাকা মাদক নিরাময় কেন্দ্রের লোকজন গুরুতর আহত এই দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মা মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা সরদার আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
খলিলগঞ্জের একটি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের বলেন,  অভিযুক্ত ছেলে মাদকাসক্ত। তার কারণে কলেজ শিক্ষক বড় ভাই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকেন। যে মা ওই ছেলেকে আগলে রেখেছিলেন সেই মা তার হাতেই প্রাণ হারালেন। বাবারও অবস্থা ভালো নয়, সব জায়গায় মাদকে সয়লাব, সহজলভ্য। অনেক তরুণ ও যুবক মাদকে আসক্ত হয়ে পড়েছে। আজকের ঘটনা মাদকের কারণেই হয়েছে। আমরা সবাই অনিরাপদ হয়ে পড়ছি। আমাদের সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করবে কে- এমন প্রশ্ন করেন তিনি।

সদর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অভিযুক্ত ছেলেকে ধরতে আমরা মাঠে রয়েছি। তাকে আটকের জন্য জোর প্রচেষ্টা চলছে। পরে কুড়িগ্রাম সদর উপজেলার হরিকেশ এলাকার বাউদিয়ারছড়া থেকে খুনি ছেলে সুমননকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status