ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 5:12 PM

বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা

বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা

রাজধানীর ধানমন্ডিতে এক বয়স্ক ব্যক্তিকে রাস্তায় মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটিকে ‘মব’ হিসেবে উল্লেখ করে নানা দাবি করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি এক তরুণীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। অন্যদিকে, মারধরের ঘটনায় জড়িত এক যুবককে খুঁজছে পুলিশ।
বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত ১২ অক্টোবর দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকার সাতমসজিদ সড়কে, বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের আশপাশে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক বয়স্ক ব্যক্তি কান ধরে দাঁড়িয়ে আছেন। এ সময় সাদা শার্ট পরা এক যুবক তাকে মারধর করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়।

ঘটনাটি সম্পর্কে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, অভিযুক্ত বয়স্ক ব্যক্তির নাম শহীদ আব্দুল্লাহ আল মাসুদ। তার বিরুদ্ধে ২৮ বছর বয়সী এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়টি স্বীকারও করেছেন।

ওসি জানান, ওই ঘটনার পর পথচারীরা অভিযুক্ত ব্যক্তিকে আটকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভুক্তভোগী তরুণীকে মামলা করার পরামর্শ দেওয়া হলেও তিনি তাতে রাজি হননি।
 

পরে অভিযুক্ত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন বলে জানান ওসি।

এদিকে, ভিডিওতে দেখা যাওয়া সাদা শার্ট পরা যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। ওসি বলেন, অভিযোগের কারণে কাউকে মারধর করার অধিকার কারও নেই। ওই যুবক আইন নিজের হাতে তুলে নিয়েছেন।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ঘিরে ছড়িয়ে পড়া দাবির পাশাপাশি ঘটনাটির প্রকৃত প্রেক্ষাপটও সামনে এসেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, একদিকে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে বয়স্ক ব্যক্তির সাজা হয়েছে, অন্যদিকে তাকে মারধরের ঘটনায় জড়িত যুবককে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status