ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় যা জানা গেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 October, 2026, 7:14 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় যা জানা গেল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় যা জানা গেল

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি উদ্ধার করে পরীক্ষা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

এ ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ। আগারগাঁও লিংক রোডে শুক্রবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

পুলিশ জানায়, ককটেল নিক্ষেপের আগে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে ককটেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে চলে যান। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে তেজগাঁও বিভাগের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। উদ্ধার করা ককটেলটি পরীক্ষা করে বোম ডিসপোজাল ইউনিট। পুলিশ জানায়, এতে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। বস্তুটি অনেকটা পটকার মতো ছিল।

ইবনে মিজান বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। রাতে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সব ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এমন ঘটনার বিষয়ে তিনি বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক এড়িয়ে লিংক রোড ব্যবহার করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status