|
সেনবাগে একদিনের ব্যবধানে দুইজনের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() সেনবাগে একদিনের ব্যবধানে দুইজনের লাশ উদ্ধার বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের পশ্চিম কালারাইতা গ্রামের একটি গাছ থেকে মো. হোসেন আহম্মদ (৪৫) নামে এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।এর আগে বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের ধানখেত থেকে মো. মারুফ (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরিবারের সঙ্গে অভিমান করে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। পরে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
