ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
খাগড়াছড়িতে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় সেনাবাহিনীর উদ্যোগ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 8 October, 2026, 5:39 PM

খাগড়াছড়িতে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় সেনাবাহিনীর উদ্যোগ

খাগড়াছড়িতে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় সেনাবাহিনীর উদ্যোগ

খাগড়াছড়ির দীঘিনালায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সঠিক ধারণা দিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সচেতনতামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এতে দীঘিনালা ডিগ্রি কলেজ ও দীঘিনালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
 
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২৬) দীঘিনালা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এ সচেতনতামূলক ক্লাসের প্রতিপাদ্য ছিল—‘বয়ঃসন্ধিকালে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ও করণীয়’। দীঘিনালা জোন কমান্ডারের দিকনির্দেশনায় এবং জোনের আরএমও-এর তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।
 
ক্লাসে বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যবিধি, পুষ্টি এবং এ সময়ে সুস্থ থাকার প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য জানা ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
 
সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এর মাধ্যমে মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
 
আয়োজকরা বলেন, বয়ঃসন্ধিকাল কিশোরীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ সময়ে স্বাস্থ্যবিধি, পুষ্টি ও পরিচ্ছন্নতা সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি এড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাসের সঙ্গে এ সময় পার করা সম্ভব।
 
দীঘিনালা জোনের উদ্যোগে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
 
সচেতনতামূলক এ ধরনের কার্যক্রম কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে সঠিক ধারণা তৈরির পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status