ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
চরভদ্রাসনে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 8 October, 2026, 5:42 PM

চরভদ্রাসনে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

চরভদ্রাসনে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরের চরভদ্রাসনে ইয়াবা সেবনের সময় এক নারীসহ দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার চরহাজীগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চরহাজীগঞ্জ ডাকঘরের বিন্দুডাঙ্গী গ্রামের শেখ মোকলেচের মেয়ে রিমা আক্তার এবং বেপারীডাঙ্গী গ্রামের আবুল মৃধার ছেলে রাশেদ মৃধা।

অভিযান সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রিমা আক্তারকে তার নিজ বাড়ির আঙিনা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছে পাঁচ পিস ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে দুই পিস সেবন করা অবস্থায় এবং তিন পিস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

অন্যদিকে, সকাল ৮টা ১৫ মিনিটের দিকে রাশেদ মৃধাকে তার বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তার কাছ থেকে চার পিস ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে দুই পিস সেবন করা অবস্থায় এবং দুই পিস জব্দ করা হয়। পরে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (ক সার্কেল) বেলায়েত হোসেন।

দণ্ডপ্রাপ্ত দুজনই চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ এলাকার বাসিন্দা।










« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status