ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
দীঘিনালায় মোটরসাইকেলের সিটের নিচে ৫১ ইয়াবা, গ্রেপ্তার ১
মোঃ লোকমান হোসেন,দীঘিনালা
প্রকাশ: Monday, 5 October, 2026, 4:41 PM

দীঘিনালায় মোটরসাইকেলের সিটের নিচে ৫১ ইয়াবা, গ্রেপ্তার ১

দীঘিনালায় মোটরসাইকেলের সিটের নিচে ৫১ ইয়াবা, গ্রেপ্তার ১

খাগড়াছড়ির দীঘিনালায় বিশেষ অভিযান চালিয়ে ৫১টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৫০ সিসি হাঙ্ক মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালখালী গরু বাজারের পশ্চিম পাশে আবু বক্কর সিদ্দিকের ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম মিয়া মধ্য বোয়ালখালী এলাকার বাসিন্দা। তিনি মোঃ নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, দীঘিনালা থানার সাধারণ ডায়েরির ভিত্তিতে এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী গরু বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন সেলিম মিয়াকে আটক করে তল্লাশি করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও ব্যবহৃত লাল-কালো রঙের মোটরসাইকেলটি তল্লাশি করা হলে সিটের নিচে থাকা কালো জিপারের ভেতর থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের নথি অনুযায়ী, উদ্ধার ইয়াবার মোট ওজন ৫ দশমিক ১ গ্রাম।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ৫ অক্টোবর দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলার তদন্তভার এসআই প্রাণতোষ বণিকের ওপর দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

স্থানীয় বিএনপির সূত্রে জানা যায়, আটককৃত সেলিম বিএনপির সিনিয়র সহসভাপতি হিসেবে ১ নম্বর মেরুং ইউনিয়ন উত্তর শাখার দায়িত্বে রয়েছেন। মাদকসহ আটকের খবর দীঘিনালা উপজেলা বিএনপি জানতে পারলে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হয়।


দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status