ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
শিক্ষকরাই জাতি গঠনের কারিগর, বিশ্ব শিক্ষক দিবসে ফুলবাড়ীতে র‍্যালি ও আলোচনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 5 October, 2026, 4:38 PM

শিক্ষকরাই জাতি গঠনের কারিগর, বিশ্ব শিক্ষক দিবসে ফুলবাড়ীতে র‍্যালি ও আলোচনা

শিক্ষকরাই জাতি গঠনের কারিগর, বিশ্ব শিক্ষক দিবসে ফুলবাড়ীতে র‍্যালি ও আলোচনা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান হাবিব।
আলোচনা সভায় বক্তব্য দেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, শাহবাজার এ এইচ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা লিপিকা রায়, ফুলবাড়ী জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক, ফুলবাড়ী আবেদিয়া দাখিল মাদ্রাসার সুপার আমজাদ হোসেন, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মল্লিক হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। একটি জ্ঞানভিত্তিক, নৈতিক ও উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুশিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হতে হবে। একটি আদর্শ ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষকদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও নৈতিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য, শিক্ষকদের দায়িত্ব ও মর্যাদা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status