|
বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ আইনজীবী আমিনুল ইসলাম জানান, ঘটনার সময় বিকট শব্দ হয়। প্রথমে অনেকে ধারণা করেছিল ট্রান্সফর্মার কিংবা গাড়ির টায়ারের বিস্ফোরণ ঘটেছে। তবে আদালতে প্রবেশ গেটের বাম পাশে ঘটনাস্থলে গিয়ে সবাই যখন বুঝতে পারে, এটা ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ছিল, তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো জায়গা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘিরে রেখেছেন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন উল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিক তিনি জানাতে রাজি হননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
