ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে ঘর নির্মাণে সেনাবাহিনীর আর্থিক সহায়তা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Wednesday, 12 August, 2026, 11:25 AM

বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে ঘর নির্মাণে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে ঘর নির্মাণে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক হতদরিদ্র পরিবারকে ঘর নির্মাণ ও বসবাসের উপযোগী করে তুলতে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১১ আগস্ট ২৬) দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের সদস্য শুভত প্রভা চাকমার হাতে দীঘিনালা জোনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

বন্যায় ঘরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারটি মানবেতরভাবে দিন কাটাচ্ছিল। সেনাবাহিনীর দেওয়া এ আর্থিক সহায়তায় ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামত করে পুনরায় বসবাসের উপযোগী করতে পারবেন বলে জানান পরিবারের সদস্যরা।

সহায়তা পেয়ে শুভত প্রভা চাকমা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আর্থিক সহায়তা পেয়ে আমার ঘরটি মেরামত করে বসবাসের উপযোগী করতে পারব।

স্থানীয়রা জানান, দুর্গম পার্বত্য এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা প্রশংসনীয়।

বন্যার মতো দুর্যোগের সময়ে এমন সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status