|
উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে ‘হেলথ এক্সপ্রেস’
নতুন সময় ডেস্ক
|
![]() উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে ‘হেলথ এক্সপ্রেস’ বগুড়া থেকে শুরু হওয়া কর্মসূচিটি আগামী তিন মাসে দেশের ২০টিরও বেশি জেলায় পৌঁছাবে। বিভিন্ন অঞ্চলের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের নিয়ে ইন্টারঅ্যাকটিভ প্রোডাক্ট ডেমোর পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা হবে। উইপ্রো জিই হেলথকেয়ারের আল্ট্রাসাউন্ড বিভাগের বিজনেস হেড অনুপ কুমার রামচন্দ্রন বলেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি অধিকার। ‘হেলথ এক্সপ্রেস’-এর মাধ্যমে আমরা মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে উন্নত প্রযুক্তি ও জ্ঞান পৌঁছে দিতে চাই। কর্মসূচিটি তৃণমূল পর্যায়ে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি আরও সহজলভ্য ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
